মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩০
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

টেকনাফ থানার ওসি ক্লোজড

ডেক্সরিপোর্ট  পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা মো. রাশেদ খানের মৃত্যুর ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

বুধবার পুলিশ সদর দফতরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, সাবেক সেনা কর্মকর্তা সিনহার মৃত্যুর ঘটনায় টেকনাফ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার পরিদর্শক এ‌বিএম দোহাকে এ পদে দায়িত্ব দেয়া হ‌য়ে‌ছে।

এর আগে সাবেক মেজর সিনহার মৃত্যুর ঘটনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ২০ জনকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। গত শনিবার (১ আগস্ট) রাতে ফাঁড়ির পুরো টিমকে কক্সবাজার জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (৩৬) নিহত হন। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত।