শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৩০

অনলাইন ডেস্ক  দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩০ জন মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত আরও ১২ জন নিখোঁজ রয়েছে।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় এক মাসের বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন-যাপন। দেশটিতে গত সাত বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহোপ নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার আরো ছয় হাজারের মতো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় বিপর্যয় ও সুরক্ষা সংস্থার হেডকোয়ার্টারের বরাত দিয়ে ইয়োনহাপ জানিয়েছে, দুর্যোগের কারণে বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে আটজন আহত হয়েছেন।

এছাড়াও দক্ষিণ কোরিয়ার ১১টি প্রদেশ ও শহরের পাঁচ হাজার ৯শ’র বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর মধ্যে প্রায় চার হাজার ৬শ জন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় জাংমি। সোমবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত দক্ষিণ কোরিয়ায় আঘাত হানবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও বেশি বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।