শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

১৫ আগস্টের পর সব ট্রেন চালুর সিদ্ধান্ত

ডেক্সরিপোর্ট  মহামারী ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ৬৬ দিন বন্ধ থাকার পর ‘সীমিত পরিসরে’ ট্রেন চলাচল করলেও এবার আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত এসেছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শরীফুল জানান, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন। রেলওয়েও প্রস্তুতি নেয়া শুরু করেছে।

করোনার কারণে টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর গত ৩১ মে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবকিছু সীমিত পরিসরে খুলে দেয় সরকার। ধীরে ধীরে সব অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, বিমান চলাচল শুরু হয়। এরমধ্যে সীমিত পরিসরে ট্রেন চলাচলও শুরু হয়। প্রথমে ৮ জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু যাত্রী সংকটে দুটি রুটের ট্রেন কিছুদিন পরই সাময়িক স্থগিত করে রেল কর্তৃপক্ষ। বর্তমানে ১৭ জোড়া ট্রেন অর্ধেক আসন খালি রেখে চলাচল করছে।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্যমতে, করোনার আগে অর্থ্যাৎ স্বাভাবিক সময়ে রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে ১০২টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। আর বাকি ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন এবং মালবাহী ট্রেন।