রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নরেন্দ্র মোদিকে হুমকি, যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দেশটির এক যুবককে গ্রেফতার করেছে হিন্দুস্তান পুলিশ। ‘নেশার ঘোরে’ প্রধানমন্ত্রী মোদির ক্ষতি করার হুমকি দিয়ে বিপাকে পড়েছেন ওই যুবক।

এনডিটিভির খবরে বলা হয়, দেশটির নয়ডার এক যুবক পুলিশের হেল্পলাইন ১০০ ডায়াল করে হুমকি দেন। তারপরই নয়ডা পুলিশ ঘটনার তদন্তে নেমে ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

জানা গেছে, অভিযুক্তের নাম হরভজন সিং। তিনি আপাতত নয়ডার ৬৬ নম্বর সেক্টরের বাসিন্দা হলেও মূলত তার বাড়ি হরিয়ানায়। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি “মাদকাসক্ত”, নেশার ঘোরেই ওই কাণ্ড ঘটিয়েছেন।

নয়ডার পুলিশ কর্মকর্তা অঙ্কুর আগরওয়াল বলেন, “হরভজন ১০০ নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীর ক্ষতি করার হুমকি দেন। ওই ফোনের পরেই স্থানীয় থানার পুলিশ ঘটনাটির তদন্তে নামে। এরপরই মামুরা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।”

তিনি আরও বলেন, অভিযুক্ত কেন এই কাজ করেছেন সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই ব্যক্তি পুরোপুরি মাদকাসক্ত। ধারণা করা হচ্ছে নেশার ঘোরেই হুমকি দিয়েছেন তিনি। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নয়ডা পুলিশ জানিয়েছে, ওই ফোনের পেছনে অন্য কেউ জড়িয়ে আছে কিনা, বা কেন এই ধরণের ফোন করা হলো, সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।