মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:০৩
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

প্রাথমিক সমাপনীতে পরীক্ষা না নিয়ে অটো পাসের চিন্তা নেই: প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার পরও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষা না নিয়ে অটো পাসের চিন্তা-ভাবনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রতিমন্ত্রী জানান, করোনার মহামারী শেষে সেপ্টেম্বরে স্কুল খুললে পিইসি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে সীমিত পরিসরে এবং এরপরে খুললে স্কুলে স্কুলে ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা করছে সরকার।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের তো পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা আছে। পিইসি পরীক্ষা নিতে হলে পাঠদানের যে সময় আছে, সেই সময় তো আর পাচ্ছি না। আমরা যদি সেপ্টেম্বরের দিকে স্কুল খুলে দিতে পারতাম তাহলে শর্ট সিলেবাসে একটা পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা ছিল। এখন যেহেতু সেপ্টেম্বরে স্কুল খুলতে পারব কিনা আমরা তো বলতে পারছি না।

অক্টোবর কিংবা নভেম্বরের দিকে স্কুল খুললে সরকার তখন কী সিদ্ধান্ত নেবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমরা মূল্যায়নের ভিত্তিতে স্কুলে স্কুলে পরীক্ষা নেয়ার কথা ভাবছি। তখন হয়তো ৫০ নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ করতে পারি।

আর যদি নভেম্বরের মধ্যেও স্কুল খোলা না যায়, তখন কী হবে- এমন প্রশ্নে তিনি বলেন, তখন বিকল্প ব্যবস্থা নেয়া হবে। আমাদের অটো পাসের কোনো চিন্তা নেই। তবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়ের ওখানে মাধ্যমিকের সচিব ও আমাদের সিনিয়র সচিব কথা বলেছেন। আলোচনা করেছেন যে, এই রকম (অটো পাস) কিছু করা যায় কিনা!

জাকির হোসেন বলেন, আমাদের তিনটি পরিকল্পনা আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা বাস্তবায়ন করব। পরীক্ষা নেয়া হবে না বা হবে, এমন কোনো সিদ্ধান্ত নেই। তবে পরীক্ষার কোনো বিকল্প নেই, পরীক্ষা আমরা রাখব। এ সময় প্রতিমন্ত্রী অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান।