রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পরিবেশমন্ত্রী করোনা আক্রান্ত

ডেক্সরিপোর্ট  মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বুধবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে তার মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মঙ্গলবার মন্ত্রীর নমুনা নেয় আইইডিসিআর। বুধবার দুপুরে রিপোর্ট পজিটিভ আসে।

দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।

শাহাব উদ্দিন মৌলভীবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এ পর্যন্ত চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার।

উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।