রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের প্রয়োজনীয়তা অপরিসীম: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,একটি গাছ একটি প্রাণ, গাছ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকাণ্ডে গাছ অবদান রেখে চলেছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।

বৃহস্পতিবার(১৩ আগষ্ট) দুপুরে এয়ারপোর্ট থানার নতুন ভবন ও কাউনিয়া থানায় মুজিববর্ষ উপলক্ষে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,কয়েক দশক ধরে নির্বিচারে বনাঞ্চল কেটে উজাড় করা হচ্ছে, প্রতিবছর যে পরিমাণ গাছ কাটা হয়, সে তুলনায় লাগানো হয় কম।

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম বলেন,যানবাহন,শিল্প কলকারখানা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড প্রতিনিয়ত পরিবেশ দূষিত করছে। গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে পরিবেশ সুস্থ ও নির্মল রাখে। আর এ অক্সিজেন মানুষের বেঁচে থাকার জন্য খুবই জরুরি। কার্বন ডাই-অক্সাইডের কারণে পরিবেশ উষ্ণ হচ্ছে। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অসময়ে অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, প্রচণ্ড দাবদাহ, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগ ঘটে চলেছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম দেশ বাংলাদেশ। একমাত্র বৃক্ষই প্রকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে পারে।তাই আসুন আমরা এই মুজিব বর্ষে গাছ লাগিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার দেশকে আবাসযোগ্য একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)মোঃ লোকমান হোসেন,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।