রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে ট্রাম্প

অনলাইন ডেস্ক  অসুস্থ ছোট ভাই রবার্ট ট্রাম্পকে দেখতে হাসপাতালে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, তার ভাই নিউ ইয়র্ক হাসপাতালে খারাপ সময় পার করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার বিকেলে ট্রাম্প নিউ ইয়র্কের হাসপাতালের অসুস্থ ছোট ভাইকে দেখতে যান। হাসপাতালে মাস্ক পরে প্রবেশ করেন। সেখানে তিনি ৪৫ মিনিটের মতো অবস্থান করেন।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্পের ছোট ভাই ৭২ বছর বয়সী রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ। তবে কী ধরনের রোগে তিনি ভুগছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।