সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বঙ্গবন্ধু তার মেধা ও শ্রমদিয়ে এ দেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন:ডিআইজি শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বলেছেন,আজকের দিনটি বাঙ্গালী জাতির ইতিহাসে একটি দুর্বিসহ দিন,দুঃক্ষের দিন।বাঙ্গালী জাতির শোকের দিন,বেদনার দিন। এজন্য ১৫ আগষ্ট আসলে আমরা ব্যাথিত হয়ে পড়ি। ১৯৭৫ সালের এ দিনে কাকডাকা ভোরে কিছু কুলাঙ্গার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তারা এদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছিল।কিন্তু তাদের সে আশা পূর্ন হয়নি।জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আমরা আবার বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছি।মূলত বঙ্গবন্ধু তার মেধা ও শ্রম দিয়ে এ দেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক নের্তৃত্বে দীর্ঘদিন পেলে আমরা অনেক আগেই একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে পেতাম।
শনিবার(১৫ আগষ্ট) দুপুরে বরিশাল জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বরিশাল পুলিশ লাইন্সে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন,যে কাজটি বর্বর হানাদার পাকিস্তানি বাহিনীও করার সাহস করেনি, সেটিই করল এ দেশের কিছু কুলাঙ্গার। স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্রের ষড়যন্ত্রের শিকার হলেন স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে গঠন করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন তখনই ঘটানো হয় এ নৃশংস ঘটনা। পরিসমাপ্তি ঘটে একটি ইতিহাসের। সে থেকে বঙ্গবন্ধুর নাম বাংলার আকাশ-বাতাস ও মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছে ষড়যন্ত্রকারী ঘাতকরা, যা কোনোদিন হয়নি, হবেও না। পৃথিবীতে বাঙালি জাতি যতদিন থাকবে ততদিনই থাকবে বঙ্গবন্ধুর নাম, তার কর্ম।
সভায় মূখ্য আলোচক ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ ছাদেকুল আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান,অতিরিক্ত রেঞ্জ ডিআইজি এ কে এম এহসান উল্লাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এস এম ইকবাল ,কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক,বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ।