রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভ্যাকসিন ছাড়াই দেশ এখন স্বাভাবিক অবস্থায় ফেরার পথে: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস (কোভিড -১৯) মহামারিতে গোটাবিশ্ব যেখানে হিমশিম খেয়েছে, সেখানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে স্বাস্থ্যখাতের একেকটি সিদ্ধান্ত আমাদের দিয়েছেন। তার সঠিক সিন্ধান্ত বাস্তবায়ন করে আজ আমাদের দেশ থেকে করোনা বিদায় নেবার পথে।

আক্রান্ত বিবেচনায় করোনায় মৃত্যুহার আমাদের দেশে অনেক কম। বলা চলে, ভ্যাকসিন ছাড়াই দেশ এখন স্বাভাবিক অবস্থায় ফেরার পথে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর বিসিপিএস অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এই স্বাভাবিক অবস্থার কারণেই দেশের অর্থনীতির চাকা আবার সচল হয়েছে। দেশ আবার এগিয়ে যাচ্ছে। সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের ফলেই। বঙ্গবন্ধুর আদর্শে গড়া সন্তান বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সর্বক্ষেত্রেই সফল হয়েছেন।

তিনি বলেন, আমরা স্বাস্থ্যখাতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতিটি কথা মেনে কাজ করেছি। আমাদের নির্দেশনা অনুযায়ী দেশের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টরা নিরলস কাজ করে গেছেন। তাই দেশ থেকে করোনা বিদায় নেবার পথে। আক্রান্ত বিবেচনায় করোনায় মৃত্যুহার আমাদের দেশে অনেক কম।

দুর্নীতি নিয়ে সমালোচনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ কেউ ধারণ করে কাজ করতে পারলে তার পক্ষে দুর্নীতি করা সম্ভব নয়। দেশকে বিশ্ব কাতারে নিয়ে যেতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর আদর্শ পেতে চাইলে বঙ্গবন্ধুর লেখা বইগুলো পড়তে হবে। দেশের স্বাস্থ্যখাতের সঙ্গে যুক্ত প্রতিটি কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা নামক গ্রন্থগুলো সময় নিয়ে পড়তে হবে। বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা বইগুলো পড়লে যেকোনো মানুষের মনেই দেশাত্মবোধ জেগে উঠবে। ফলে বাংলাদেশের উন্নয়ন আরও দ্রুত ও ত্বরান্বিত হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব আলী নূর, বিএমআরসির সভাপতি ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলী, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহীউদ্দীন, সাধারণ সম্পাদক এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপের সভাপতি ইকবাল আর্সেলান, সাধারণ সম্পাদক এমএ আজিজ প্রমুখ।