রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে আলিবাবা!

অনলাইন ডেস্ক  টিকটকের পর যুক্তরাষ্ট্রে এবার চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সংবাদ সম্মেলনে ট্রাম্প এমনটি জানান। আলিবাবার মতো আরো বেশ কয়েকটি কোম্পানিকে নিষিদ্ধ করা হতে পারে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আলিবাবার মতো চীনের অন্যান্য কোম্পানিগুলো নিষিদ্ধ করার পরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা এই বিষয়টি নিয়ে ভাবছি।

এদিকে শুক্রবার টিকটকের মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে ব্যবসা বিক্রি করতে ৯০ দিন সময় নির্ধারণ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে চীনের মালিকানাধীন সকল অ্যাপস তিনি বন্ধ করে দেবেন। গালফ নিউজ।