রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ২৫ আগস্টের পর

ডেক্সরিপোর্ট  দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রায় পাঁচ মাস যাবত স্কুল কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে ধীরে ধীরে সব কিছু খুলে দিচ্ছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে কবে নাগাদ খুলবে তা আগামী ২৫ আগস্টের পর জানা যাবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা কাছাকাছি সময়ে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করি। ২৫ আগস্টের পরে আমরা ঘোষণা করব। যখনই সিদ্ধান্ত হবে তখনই তা সবাইকে জানিয়ে দেয়া হবে।

পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল খোলা হবে কিনা- এ প্রশ্নের জবাবে সচিব বলেন, যখনই আমরা ক্লিয়ারেন্স পাব তখনই জানাব।

উল্লেখ্য, মহামারী করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এই বন্ধের মধ্যে যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি না হয় সেজন্য সংসদ টেলিভিশনের মাধ্যমে সরকার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি রেডিও’র মাধ্যমেও ইতোমধ্যে পাঠদান শুরু হয়েছে। আর বিশ্ববিদ্যালয়গুলোও অনলাইনের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছে।