রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

জামিন পেলেন সেই ‘টিকটক অপু’

ডেক্সরিপোর্ট  মারধরের মামলায় গ্রেফতার টিকটক ভিডিও নির্মাতা ইয়াসীন আরাফাত অপু ওরফে অপু ভাইকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন অর রশিদ এ আদেশ দেন।

আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৩ আগস্ট টিকটক অপু ও তার সহযোগী নাজমুলকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

এরপর অপুকে গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিজ তালুকদার তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত রিমান্ডের আবেদন নাকচ করে অপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট উত্তরা ছয় নম্বর সেক্টরের আলাওল এভিনিউয়ে রাস্তায় আড্ডায় দেওয়ার সময় রাস্তা ছাড়তে হর্ন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মামারিতে জড়ান অপু ও তার সহযোগিরা।

গত ৩ আগস্ট মারামারি ও ছিনতাইয়ের অভিযোগ উত্তরা পূর্ব থানায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অপু ও সহযোগী নাজমুলকে গ্রেফতার করে পুলিশ।

টিকটক অপুর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি। অপু বর্তমানে দক্ষিণখান এলাকার একটি বাসায় থাকতেন।