রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দুই বাহিনীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই: র‌্যাব ডিজি

ডেক্সরিপোর্ট  র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পেশাদারিত্বের সঙ্গে মেধা ও যোগ্যতা দিয়ে মেজর সিনহা হত্যার তদন্ত কাজ করছে র‌্যাব। তদন্তের স্বার্থে এ মুহূর্তে কিছু বলছি না। আমরা এ ঘটনায় বিভিন্ন তথ্য পাচ্ছি; এসব একটার সঙ্গে আরেকটা মেলাচ্ছি। তদন্ত চলছে, তদন্তের মাধ্যমে অচিরেই ফলাফল জানা যাবে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে র‌্যাব ডিজি বলেন, তদন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে। সিনহা হত্যাকাণ্ড নিয়ে দুই বাহিনীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। পারস্পরিক সমন্বয় রয়েছে।

সোমবার বিকালে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিকাল সাড়ে ৪টার দিকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর পুলিশ চেকপোস্ট পরিদর্শনে আসেন। এ সময় তিনি ৩১ জুলাই রাতে সংঘটিত ঘটনার প্রত্যক্ষদর্শী এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।

র‌্যাব সূত্রে জানা যায়, শুধুমাত্র মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কক্সবাজারে আসেন। কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি বিকাল ৪টার দিকে ঘটনাস্থল বাহারছড়ার শামলাপুরে যান। ৫টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ফিরে যান র‌্যাব মহাপরিচালক।

মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনাস্থল পরিদর্শনের সময় র‌্যাব মহাপরিচালকের সঙ্গে ছিলেন পরিচালক (মিডিয়া) লে. কর্নেল আশিক বিল্লাহসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।