সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মালির সামরিক ঘাঁটিতে তুমুল গোলাগুলি

অনলাইন ডেস্ক  মালির একটি সামরিক ঘাঁটিতে তুমুল গোলাগুলির খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। রাজাধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের ‘কাতি’ ঘাঁটিতে সংঘাতের খবর পাওয়া গেছে। সেখানে ‘বিদ্রোহ’ হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ওই ঘাঁটিতে সেনারা গুলি চালিয়েছে। প্রতক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কাতি ঘাঁটির আশপাশে সাজোয়া ট্যাংক নিয়ে সেনাদের টহল দিতে দেখা গেছে।

এ বিষয়ে দেশটির এক সামরিক বাহিনীর মুখপাত্র বলছে, গোলাগুলির খবর ছাড়া অন্য কোনো তথ্য এখনো জানতে পারেনি তারা।

সেখানকার ফরাসি দূতাবাসের সূত্র অনুযায়ী, সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন সদস্য বামাকোর উদ্দেশে রওয়ানা হয়েছে। পরিস্থিতি ভালোভাবে না বুঝে সেখানকার বাসিন্দাদের ঘর থেকে বের না হতে সতর্ক করা হয়েছে। গেল কয়েক মাস ধরেই মালিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।