মঙ্গলবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪০
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

কোন মানুষ থানায় এসে যেন হয়রানির স্বীকার না হয়: ডিসি মোকতার হোসেন

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মোকতার হোসেন বলেছেন,সাধারন মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে মামলা, জিডি, অভিযোগ এর ক্ষেত্রে আন্তরিক হয়ে তদন্ত করতে হবে।কোন মানুষ যাতে থানায় এসে হয়রানির স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং সেবার মনোভাব নিয়ে জনসাধারনের সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

বুধবার(১৯ আগষ্ট) কোতয়ালী থানার সহকারী কমিশনারের কার্যালয় পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন,

এ সময় তিনি আরও বলেন,করোনা মহামারিতে বাংলাদেশ পুলিশ যে সুনাম অর্জন করেছে তা যেন কোনভাবে ক্ষুন্ন না হয়, সেদিকে খেয়াল রেখে সাধারণ মানুষের সেবা প্রদানে মনযোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ” কোন অসৎ পুলিশের দায় আমি এবং আমার বিভাগ নিবে না “।


এ সময় তিনি কোতয়ালী মডেল থানার মিডিয়া সেল থেকে থানার ছোট বড় সকল অর্জন, জনসচেতনতা বাড়াতে মিডিয়ায় প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, কোতয়ালী থানার সহকারী কমিশনার মোঃ রাসেল,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা

পরিদর্শন শেষে কোতয়ালী মডেল থানার সকল অফিসারদের ব্রিফ করেন।