বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০৬
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নেপালে বন্যায় ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৭

অনলাইন ডেস্ক  নেপালে বন্যায় অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন।

মঙ্গলবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় আচাম জেলায় এ ঘটনা ঘটেছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বন্যায় কাইলাশখোলার ঘরবাড়ি, দোকানপাট ও রামরোশান গ্রামের অবকাঠামো ভেসে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসাবেষ উদ্ধার করেছে। বানের পানিতে ১৭ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ১০ জন একই পরিবারের বলে জানা গেছে।

বুধবার বিকালে নেপাল সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

রামরোশান গ্রামের কাউন্সিল-৫ এর প্রধান ঝানকার সাউদ বলেন, বন্যার পানিতে একটি সেতু, ঘরবাড়ি ও ফসল ভেসে গেছে। অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।