শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১:৪৭
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

লিবিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবে ৪৫ জনের মৃত্যু : জাতিসংঘ

অনলাইন ডেস্ক  লিবিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় পাঁচ শিশুসহ কমপক্ষে ৪৫ জন মারা গেছেন। জাতিসংঘ বলছে এটি চলতি বছরের সবচেয়ে মারাত্বক অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর- এর পক্ষ থেকে বুধবার বলা হয়, লিবিয়ার জাওয়ারা উপকূলে ইঞ্জিন বিস্ফোরিত হয়ে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ৮০ জনের বেশি মানুষ ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর স্থানীয় মৎসজীবীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করেছেন। জানা গেছে, জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে বেশিরভাগই আফ্রিকার দেশ সেনাগাল, মালি, চাদ এবং ঘানার নাগরিক।

এই ঘটনায় ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিভাসী সংস্থা(আইওএম) নিখোঁজদের উদ্ধারে অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে।

জানা গেছে, চলতি বছর লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় কমপক্ষে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

২০১১ সালে অভ্যুত্থানের পরে লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফির পতনের পর ইউরোপ যাওয়ার জন্য আফ্রিকা ও আরব অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে ওঠে লিবিয়া। বেশিরভাগ অভিবাসীই অনিরাপদ এবং ছোট রাবারের নৌকায় চড়ে বিপদসংকুল ভূমধ্যসাগর পারি দেওয়ার চেষ্টা করেন।