শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১২:৫১
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি

ডেক্সরিপোর্ট  সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমানোর ঘোষণার একদিন পর পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) এ পরিপত্র জারি করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘোষণা দেন, সরকারি হাসপাতালে পরীক্ষার ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা এবং বাসা থেকে নমুনা নিয়ে পরীক্ষা ৫০০ টাকার স্থলে ৩০০ টাকা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের কাছে কিছু তথ্য আছে, সরকার যে ফি নির্ধারণ করেছে সে কারণে অনেক গরিব লোক পরীক্ষা করতে কিছুটা আগ্রহ হারিয়েছেন। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, উনার নির্দেশনায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

দেশে শুরুতে বিনামূল্যে করোনা পরীক্ষা করা হলে অনেকে উপসর্গ ছাড়াই করোনা পরীক্ষা করেন। এ জন্য অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের গত ১৫ জুনের এক স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে আরটি-পিসিআর পরীক্ষার জন্য ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়। এরপর ২৯ জুন পরিপত্র জারি করে ফি নির্ধারণ করে দেয়া হয়েছিল।