ডেক্সরিপোর্ট দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৮৬৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন।
এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮২২ জনে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৭ জন নারী।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৯৬৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৯৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৩ লাখ ৮৫১ জন।