শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১১:৫২
শিরোনাম :
কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে

বরিশাল র‌্যাবের অভিযানে ১৪ হাজার মিটার কারেন্টজালসহ আটক-৯

শামীম আহমেদ  বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে ১৪ হাজার ১৩০ মিটর অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। পাশাপাশি এ সময় ঘটনার সাথে জড়িত ৯ কারবারিকে আটকও করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আব্বাস উদ্দিন বাদী হয়ে বৃহষ্পতিবার (২০ আগস্ট) উজিরপুর মডেল থানায় সুরক্ষা ও সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেছেন। দুপুরে বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ১৯ আগস্ট দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সিপিএসসি’ একটি বিশেষ অভিযানিক দল উজিরপুর থানাধীন হারতা বাজারে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ঠাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ৯ জন ব্যক্তিকে আটক করে, যারা নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের সাথে জড়িত। আটককৃতরা হলো, গোপালগঞ্জের কোটালিপাড়া থানাধীন হরিণাহাটি এলাকার মোঃ ফারুক গাজী(৫৫), হারুন অর রশিদ(৫৮), আঃ ছালাম গাজী(৫৫), আঃ মজিদ সর্দার(৬২), উত্তর পাড় এলাকার মোঃ ওসমান তালুকাদার (৫০) ও সীতাইকুন্ড এলাকার মোঃ আতাউর কাজী (৫৭)।

এছাড়া বরিশালের উজিরপুর উপজেলার হারতা এলাকার শামসুল হক বাহাদুর(৫২), দীপক রায় (৪০) ও যুগিরকান্দা এলাকার অরুণ দাস (৩৫)। তাদের দেয়া তথ্যানুযায়ী একটি টিনশেডের দোকান থেকে ৯ টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ১৫৭ কেজি কারেন্টের জাল জব্দ করা হয়। যেখানে মোট ১৪ হাজার ১৩০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল রয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৭ হাজার টাকা।