শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১০:৫২
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

বরিশালে সড়ক পথে চাঁদাবাজী বন্ধে ডিসি জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে গনসচেতনতা মূলক প্রচারনা

নিজস্ব প্রতিবেদক  বরিশালে সড়ক পথে চাঁদাবাজী বন্ধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে গনপরিবহনে ষ্টিকার লাগিয়ে প্রচার প্রচারনা চালানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২০ আগষ্ট) বেলা ১১টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রুপাতলী বাস টার্মিনালে এ প্রচারনা চালানো হয়।

এ সময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদার বলেন,পরিবহনে চাঁদাবাজী দন্ডনীয় অপরাধ।সড়ক পথে সাধারন যাত্রীদের চলাচলের সুবিধার্থে চাঁদাবাজি সহ যে কোন হয়রানি বন্ধে পুলিশ কঠোর অবস্থানে থেকে সড়ক পথে শৃংখলা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর।
এ সময় তিনি আরও বলেন, মালিক সমিতির নামে চাঁদা,শ্রমিক কল্যানের নামে চাঁদা,কাউন্টারের ভাড়া বাবদ চাঁদা সহ কোন প্রকার উন্নয়নের নামে চাঁদাবাজী চলবেনা।

উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদার বাস টার্মিনালে গাড়ীর চালক,শ্রমিক ও যাত্রীদের সাথে মতবিনিময় করে বলেন, কারো দ্বারা কোন প্রকার হয়রানির শিকার হলে ষ্টিকারে প্রদত্ব মোবাইল নাম্বারে ফোন দিয়ে অভিযোগ দেয়ার সাথে সাথে সংশ্লিষ্ট চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ট্রাফিক দক্ষিন মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার উত্তর এ এফ এম ফায়েজুর রহমান, ট্রাফিক পুলিশের টি আই, আঃ রহিম,টি আই,বিদ্যুৎ চন্দ্র দে,বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন শিপন সহ বাস মালিক সমিতির নের্তৃবৃন্দ।