রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৫২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোঃ তোরাপ আলী ফকির স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এএমসিআর সামুত‚ল্য মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ৩২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে মোঃ তোরাপ আলী ফকির স্মৃতি শিক্ষা বৃত্তি ট্রাষ্টের সভাপতি নড়াইলের বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আজিম উদ্দিন রুবেল, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ আল আমিন, মোঃ তোরাপ আলী ফকির স্মৃতি শিক্ষা বৃত্তি ট্রাষ্টের সদস্য আঞ্জুমান আরা, এএমসিআর সামুত‚ল্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল হক, বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইমারুল গাজী প্রমুখ,

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, ক্লাবের সকল সদস্যবৃন্দ, ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে বাৎসরিক ১ হাজার টাকা হারে এবং মাধ্যামিক বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীকে বাৎসরিক ১ হাজার ৫শত টাকা করে মোট ৩২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।

এসময় মোঃ তোরাপ আলী ফকির স্মৃতি সংসদের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্রীছাত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। মোঃ তোরাপ আলী ফকির স্মৃতি শিক্ষা বৃত্তি ট্রাষ্টের সদস্য আঞ্জুুমান আরা বলেন, আমার পিতা মোঃ তোরাপ আলী ফকির জীবদ্দশায় শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। তাঁর সন্তান হিসেবে আমরা এলাকার শিক্ষার মানোন্নয়নে এ বছর থেকে বিছালী ইউনিয়নের বেশ কয়েকটি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চালু করলাম। এ ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি এভাবে যদি বিভিন্ন এলাকার বিত্তবান ও শিক্ষানুরাগীরা এগিয়ে আসলে আমাদের সমাজের দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করার সুযোগ পাবে।