বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৫৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভ্যাকসিন পেতে প্রথম সারিতে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের অন্য দেশ ভ্যাকসিন পেলে আমাদের দেশও সেই প্রথম সারির মধ্যে থাকবে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমরা সেই ভ্যাকসিন পাব। দুইদিন আগে আমরা চায়নার ভ্যাকসিনকে পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছি।

মন্ত্রী শনিবার ( ২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এডভান্সমেন্ট অব রুরাল এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার সোসাল সিকিউরিটি এন্ড হেলথ (অরিষ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অরিষের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, অরিষের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ মোহাম্মদ ঝিনুক বক্তব্য রাখেন।

জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরাদ কোরাইশী ইমনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুই শতাধিক পরিবারের মাঝে শিশু খাদ্য হিসেবে আটা, দুধ, সুজি, বিস্কুট, স্যালাইন, চিনি ও খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, কেজি আটা, এক কেজি ডাল বিতরণ করা হয়।