শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনাসহ নিহত ৪

অনলাইন ডেস্ক  ভারত শাসিত কাশ্মীরে শনিবার সকালে গোলাগুলিতে এক সেনা সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন।

কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানে শনিবার সকালে সেনা অভিযানে ওই গোলাগুলির ঘটনা ঘটে। খবর ইয়ানি সাফাকের।

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া জানান, গত ২৪ ঘণ্টায় এটা ছিল দ্বিতীয় সেনা অভিযান। শুক্রবার প্রথম সেনা অভিযানে ৪ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা এবং একজনকে আটক করা হয় বলে তিনি গণমাধ্যমকে জানান।

দুই দিনের অভিযানে কাশ্মীরে এক ভারতীয় সেনাসহ মোট ৮ জন নিহত হন।