বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ইয়েমেনের দ্বীপে আমিরাত-ইসরাইলের গোয়েন্দা ঘাঁটি

অনলাইন ডেস্ক  সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল ইয়েমেনের সুকুত্রা দ্বীপে গোয়েন্দা ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা করছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন শুরুর তিন বছর পর অর্থাৎ ২০১৮ সালের ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত সুকুত্রা দ্বীপটি দখল করে নেয়। খবর মিডল ইস্ট মনিটরের।

প্রস্তাবিত গোয়েন্দা ঘাঁটিটি দক্ষিণ ইয়েমেন থেকে ৩৫০ কিলোমিটার দূরে আরব সাগরে নির্মাণ করা হবে। এ লক্ষ্যে ইসরাইল ও আমিরাত প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করছে।

সম্প্রতি ইসরাইলি ও আমিরাতি গোয়েন্দা প্রতিনিধি দল দ্বীপটি সফর করেছে এবং পরিকল্পিত গোয়েন্দা ঘাঁটি গড়ে তোলার জন্য বিভিন্ন স্থান যাচাই করেছে।

সুকুত্রা আরব সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ। ভৌগোলিক পরিবেশ এবং অদ্ভুত গাছপালার কারণে এই দ্বীপকে ভিনগ্রহবাসীদের দ্বীপ বা ‘এলিয়েন দ্বীপ’ বলা হয়ে থাকে।

গত ১৩ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে আরব আমিরাত। সম্পর্ক স্বাভাবিক করার পর প্রথমবারের মতো বিমান যোগাযোগ শুরু করতে যাচ্ছে আমিরাত ও ইসরাইল। সোমবার থেকে তেল আবিব ও আবুধাবির মধ্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইট শুরু হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরাইল পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য মার্কিন মধ্যস্থতায় যে চুক্তি করেছে তার কঠোর নিন্দা জানিয়ছে ইয়েমেনসহ বেশির ভাগ মুসলিম দেশ। তাদের দাবি, আমিরাত ও ইসরাইলের মধ্যকার এ চুক্তি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।