মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ”মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” বাস্তবায়নের লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সহায়তায় ২০১৯-২০২০ অর্থ বছরে টিআর/কাবিটা প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুস্থদের মাঝে সোলার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সকাল ১১ টা হতে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নটির ৪ টি মসজিদ ও ১৬ টি দুস্থ পরিবারের মাঝে সোলার বিতরণ করেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন।
সোলার বিতরণের বিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন জানান,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় টিআর/কাবিটা প্রকল্পের আওতায় অত্র ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান ও দুস্থ পরিবারের মাঝে ১১২ টি সোলার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।