রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর করোনা পজিটিভ

ডেক্সরিপোর্ট  মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুণ হাবিব। তিনি আবু ওসমান চৌধুরীর মেয়ে নাসিমা তারিকের বরাত দিয়ে জানান, রোববার শারীরিক অবস্থার অবনতি হলে আবু ওসমান চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষা করা হলে তার করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে।

আবু ওসমান চৌধুরী (৮৫) মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি। প্রবীণ এ মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন।