রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ক্লাসে ফিরেছে চীনের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক  চীনের হুবেই থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তবে দীর্ঘ বিরতির পর এবার পুরো দমে ক্লাসে ফিরেছে চীনের স্কুল শিক্ষার্থীরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ থেমে যাওয়ায় স্কুলগুলো খুলে দিয়েছে চীন সরকার।

চীনের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্কুল গুলোতে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছে। তবে তাদের মেনে চলতে হচ্ছে স্বাস্থ্য বিধি। তারা সামাজিক দূরত্ব মেনে চলছে এবং সঠিকভাবে মাস্ক ব্যবহার করছে।

ওয়ার্ডও মিটারের সর্বশেষ তথ্যমতে, চীনে এ পর্যন্ত ৮৫ হাজার ৫৮ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। দেশটিতে ভাইরাসটির সংক্রমণে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪। সেই সঙ্গে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছে ৮০ হাজার ২০৮ জন।