রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কলকাতায় ফিরলেন ২৯ ভারতীয় নাবিক

ডেক্সরিপোর্ট  নভোএয়ারের বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফেরত গেলেন ২৯ জন ভারতীয় নাবিক। করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন ভারতীয় নাবিকরা।

আজ মঙ্গলবার নভোএয়ারের বিশেষ ফ্লাইটটি ভারতীয় নাবিকদের নিয়ে ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ২ টা ৩০ মিনিটে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় দুপুর ২টা ৫২ মিনিটে পৌঁছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধের কারণে গত ১৫ই মার্চ থেকে ভারতের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৪টি, কক্সবাজারে ৩টি, যশোর ৪ টি, সৈয়দপুর ৪ টি, সিলেট ২টি, বরিশাল ২টি ও রাজশাহীতে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।