রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রিমান্ড শেষে কারাগারে ওসি প্রদীপ

ডেক্সরিপোর্ট  অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি প্রদীপ কুমার দাশকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বরখাস্ত ওসি প্রদীপ ১৫ দিনের রিমান্ডেও মুখ খোলেননি। তাই ১৫ দিনের বেশি রিমান্ড আবেদনের সুযোগ না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রদীপ কুমার দাশের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তাকে আদালতে সোপর্দ করে তদন্তকারী সংস্থা র‌্যাব-১৫।

এর আগে একইদিন সকালে সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড শেষে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট তামান্না ফারাহ এ আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিনহা হত্যা মামলার এই তিন আসামিকে আদালতে তুলে র‌্যাব। তিন আসামি হলেন- টেকনাফ মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব ১৫-এর সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনা সম্পর্কে অধিকতর যাচাইয়ের স্বার্থে আমরা এই তিন আসামির আরও চারদিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।