রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ডিএমপির এসি ও ওসি পদমর্যাদার ৫ কর্মকর্তার বদলি

ডেক্সরিপোর্ট  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তা এবং দুই অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে।

ডিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগের সহকা পুলিশ কমিশনার কে এন রায় নিয়তিকে সহকারী পুলিশ কমিশনার লালবাগ জোনে (লালবাগ বিভাগ), স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার জাহিদ আহসানকে সহকারী পুলিশ কমিশনার পরিবহন বিভাগের ইন্সপেকশন, মেইনটেন্যান্স এন্ড পোলে এবং পরিবহন বিভাগের ইন্সপেকশন, মেইনটেন্যান্স এন্ড পোলের সহকারী পুলিশ কমিশনার কাজী হাসান উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার কল্যাণ ও ফোর্স বিভাগে বদলি করা হয়েছে।-খবর বাসসের

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ও শাহবাগ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

তারা হলেন, ডিএমপির শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসানকে অফিসার ইনচার্জ গুলশান থানা এবং এস্টেট বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মামুন অর রশীদকে অফিসার ইনচার্জ হিসেবে শাহবাগ থানায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এই বদলি করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।