রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পতেঙ্গায় কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত, আহত ৩

ডেক্সরিপোর্ট  চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ১৪ নম্বর ঘাটের কাছে একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে (অফডক) বিস্ফোরণে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে আরও কমপক্ষে ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংঘটিত বিস্ফোরণে নিহত শ্রমিকরা হলো-মেকানিক্যাল হেলপার মোকতার হোসেন (২০), মেকানিক মো. নেওয়াজ উদ্দিন (২৬) এবং হেলপার আরমান উদ্দিন। আরমান উদ্দিনের বাড়ি নগরীর লালদীঘির পাড় এলাকায়। অন্যদের ঠিকানা তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।

ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংকে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল আলম। আহতদের চমেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ডিপোর একটি গাড়িতে তেলের ট্যাংক ওয়েল্ডিং মেশিন দিয়ে মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন শ্রমিকের দেহ পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার হামিদ উল্লাহ জানান, কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩ জনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এতে মারা গেছে ৩ জন বলে শুনেছি।

এদিকে বুধবার বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ১৪ নম্বর ঘাটের কাছে ইনকন্ট্রেড নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে বলে পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ জানান।

পুলিশ সূত্র জানায়, আরমান, মুক্তার ও নেওয়াজ নামে ৩ জন নিহত হয়েছেন। তাদের একজন গাড়ি চালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অপরজন ঐ কন্টেইনার ডিপোর কর্মী।