রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দুই বিচারপতি নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে

ডেক্সরিপোর্ট  সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আরো দুইজনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন- বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার ( ২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে সার্কুলার জারি করেছে আইন মন্ত্রণালয়। শপথের দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে। আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৬ জন বিচারপতি রয়েছেন। নতুন দুইজন নিয়োগের ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত দুইজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করিয়াছেন।