শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাবুগঞ্জের কমিটি গঠন

ডেক্সরিপোর্ট  বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে “স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাবুগঞ্জ” গঠন করা হয়েছে। গত রবিবার (৩০ আগস্ট) শিক্ষা,সেবা,একতার সংগঠন স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাবুগঞ্জের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী খালিদ হাসান নাঈম সভাপতি এবং শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী সাগর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

করোনা মহামারীর শুরু থেকেই সংগঠনটি বাবুগঞ্জ সহ এর আশে পাশের এলাকায় বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে। এছাড়াও করোনা সর্তকতা ও সচেতনতা মূলক ক্যাম্পেইন,লিফলেট বিতরণ ও মাস্ক বিতরন করে আসছে।মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন যায়গায় বৃক্ষ রোপণ করেছে। সংগঠনের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন,সহ সভাপতি সৌমিত কান্তি দাস,রেদওয়ান হাবিব সিয়াম, ওমর ফারুক। যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন,ফজলে রাব্বি,সাইফুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মাসুদ,ছাব্বির হাসান।দপ্তর সম্পাদক আবু তালিব,উপ দপ্তর সম্পাদক তানভির হাসান।পরিবেশ বিষয়ক সম্পাদক সিয়াম হাসান। সমাজসেবা সম্পাদক আশ্রাফুল ইসলাম। স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সাদ ইসলাম সাকিব।আইন বিষয়ক সম্পাদক জিয়াদুল হক অনিক। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান ছাব্বির।সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুপ্রিয়া দাস পিংকি। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার সুমনা ।

সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।যিনি ইতিপূর্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।মহামারী করোনার শুরু থেকেই তিনি অত্যন্ত সাহসিকতার সাথে বাবুগঞ্জে করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন।এছাড়াও একজন সদালাপী, সৎ সাহসী দক্ষ ও মার্জিত স্বভাবের পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি সমধিক পরিচিত।

সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন,বাবুগঞ্জ উপজেলা থেকে বারবার বিপুল ভোটে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।জনবান্ধব এই নারী নেত্রী ইতিপূর্বে বরিশাল জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।এলাকার সাধারন মানুষের সুখ দুঃক্ষের সাথী এই নারী নেত্রী বাবুগঞ্জ উপজেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছেন।মহামারী করোনা কালে এলাকার অসহায়,হতদরিদ্র,ও কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরন করে সাধারন জনগনের আস্থা অর্জন করেছেন।

সংগঠনটির সভাপতি খালিদ হাসান নাঈম বলেন, আমরা তরুন, আমাদের রয়েছে শক্তি। আমরা ছাত্র,আমাদের রয়েছে মেধা।মেধা ও শক্তির সমন্বয় করে কাজ করব। সকলের সহযোগীতা,দোয়া,ভালোবাসা পেলে আমরা এ সংগঠন নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। ইনশাআল্লাহ।