রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দু’বার ভোট দিতে বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নর্থ ক্যারোলিনার ভোটারদের দু’বার ভোট দেয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করতেই রাজ্যটির অধিবাসীদের এ পরামর্শ দেন তিনি।

তার এমন পরামর্শ নর্থ ক্যারোলিনার নির্বাচনী কর্মকর্তাদের কঠোর সমালোচনার মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, নর্থ ক্যারোলিনার অধিবাসীদের দু’বার ভোট দেয়ার পরামর্শ দিয়ে পুরো দেশেই ভোট জালিয়াতির মতো অপরাধ উসকে দিচ্ছেন ট্রাম্প।

এদিকে বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ৮১ নোবেল বিজয়ী। বুধবার এক খোলা চিঠিতে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন তারা। শুধু তাই নয়, শতাধিক রিপাবলিকান নেতাও ডেমোক্রেটিক পার্টির এ বর্ষীয়ান নেতার প্রতি সমর্থন জানিয়েছেন। খবর সিএনএন ও রয়টার্সের।

করোনাভাইরাসের কারণে বিরোধী ডেমোক্রেটিক শিবির ‘মেইল ইন ভোট’ তথা ডাকে ভোট নেয়ার কথা বলছেন। কিন্তু এতে কারচুপি ও জালিয়াতি হতে পারে বলে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প।

নভেম্বরে নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালাতে বুধবার নর্থ ক্যারোলিনার উইমিংটনে যান ট্রাম্প। দু’বার ভোট প্রদান আইনত অবৈধ এবং এতে ভোট জালিয়াতির সম্ভাবনা রয়েছে।

তা সত্ত্বেও এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘ভোটারদের একবার সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে আরেকবার মেইলের মাধ্যমে ভোট দেয়া উচিত।’ নির্বাচনের দিন প্রথম ভোট গণনা হয়েছে কিনা তা জানতে দ্বিতীয়বার ভোট দেয়াকে জরুরি উপায় হিসেবে বর্ণনা করেছেন তিনি। তিনি বলেন, ‘মেইলের মাধ্যমে তাদের ভোটটি পাঠাতে দিন এবং ভোট কেন্দ্রে গিয়েও তাদের ভোট দিতে দিন।’

নর্থ ক্যারোলিনার আইন অনুসারে, জালিয়াতির উদ্দেশ্যে কোনো প্রাইমারি নির্বাচন কিংবা প্রেসিডেন্ট নির্বাচনে একবারের বেশি ভোট দেয়া বা কাউকে একবারের বেশি ভোট দিতে উৎসাহ দেয়া অপরাধ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ পরামর্শে নির্বাচনের দিন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পালিটিক্যাল সায়েন্সের অধ্যাপক রিক হাসেন বলেন, ট্রাম্প দেশের নাগরিককে আইন লঙ্ঘন করতে অনুপ্রাণিত করছেন।

এর ফলে নীতিগত দিক থেকে নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে। কেউ কেউ দেশের নাগরিককে প্রেসিডেন্টের কথায় কান না দেয়ার জন্য আনুরোধ জানিয়েছেন। এক টুইটারে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বলেছে,

দু’বার ভোট দেয়া অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। দয়া করে কেউ প্রেসিডেন্টের কথায় কান দেবেন না।

এদিকে বাইডেনকে সমর্থন জানিয়ে নোবেল বিজয়ীরা বলেছেন, ‘বর্তমানে বিজ্ঞানের প্রতি যতটা বেশি গুরুত্ব দেয়া দরকার আমাদের ইতিহাসে এতটা বেশি প্রয়োজন আর কখনও ছিল না।

দীর্ঘদিনের দায়িত্ব পালনকালে জো বাইডেন প্রমাণ করেছেন যে, তিনি বিশেষজ্ঞদের কথা শোনেন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার সহযোগিতার হাত প্রসারিত।’

এছাড়া অভিবাসী লোকজন আমেরিকার বুদ্ধিবৃত্তিক জীবনযাত্রায় যে অবদান রেখেছেন তার প্রতি বাইডেনের আলাদা সম্মান রয়েছে বলে এসব নোবেল বিজয়ী উল্লেখ করেছেন।

চিঠিতে তারা স্পষ্ট করে বলেছেন, ‘আমেরিকার নাগরিক এবং বিজ্ঞানী হিসেবে আমরা জো বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতার প্রতি সর্বাত্মক সমর্থন দিচ্ছি।’ তবে জলবায়ু পরিবর্তন এবং করোনাভাইরাসের মহামারীর বিষয়ে তারা সুনির্দিষ্টভাবে কোনো কথা বলেননি।