রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ডায়াবেটিস টাইপ-২ চিকিৎসায় কার্যকর উপায় উদ্ভাবন

অনলাইন ডেস্ক  অস্ট্রেলিয়ান গবেষকরা প্রথমবারের মতো ডায়াবেটিস টাইপ-২ নিরাময়ের উপায় উদ্ভাবন করেছে। বিশ্বে ৪০ কোটি মানুষ টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন।

ইউনিভার্সিটি অব মেলবোর্নের গবেষকরা দাবী করেছেন, মানুষের শরীরে প্রাকৃতিকভাবে তৈরি একটি প্রোটিন ব্যবহার করে ডায়াবেটিস টাইপ-২ নিরাময় সম্ভব এবং এটি বর্তমান চিকিৎসা পদ্ধতির চেয়ে বেশী কার্যকর। বর্তমান পদ্ধতি স্বল্পস্থায়ী এবং এর উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।

গবেষকদল এসএমওসি-১ নামে একটি প্রোটিনের সন্ধান পেয়েছেন, এটি প্রাকৃতিকভাবেই মানুষের লিভারের মধ্যে তৈরি হয়। এই প্রোটিন রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দিতে পারে। এসএমওসি-১ রক্তে উচ্চমাত্রায় গ্লুকোজ রয়েছে এমন ডায়াবেটিস টাইপ-২ রোগীর চিকিৎসায় কার্যকর সম্ভাবনা তৈরি করেছে।

গবেষকরা কৃত্রিমভাবে উদ্ভাবিত এসএমওসি-১ প্রাণী দেহে পরীক্ষা চালিয়ে কার্যকরভাবে রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে আনতে সক্ষম হয়েছেন।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ম্যাগডালিন মন্টগোমারি বলেছেন,‘মেটফর্মিন নামক বর্তমান ফ্রন্টলাইন ওষুধের চেয়ে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রনে এটি আরো বেশী কার্যকরী। এটি ফ্যাটি লিভার এবং রক্তের কোলেস্টেরলের মাত্রাও হ্রাস করে, যা ডায়াবেটিস-২ টাইপ রোগীদের সাধারণ স্বাস্থ্য সমস্যা।’

মন্টগোমারি বলেন, বিশ্বে বিপুল সংখ্যক মানুষ ডায়াবেটিস টাইপ-২ আক্রান্ত এবং তাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই নতুন চিকিৎসা পদ্ধতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তিনি বলেন,‘রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর জন্য যে কোনো থেরাপি রোগীর জন্য ব্যাপক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে।’

মন্টগোমারি বলেন, আমরা এখন পরবর্তী পদক্ষেপ হিসেবে এই প্রোটিনের হিউম্যান টেস্টে যাব।