বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৫০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কর্তৃক ডিসি উত্তরের কার্যালয় পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন,সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে হবে।পুলিশের কাজকে গতিশীল করতে হলে নিজেদেরকে আগে গতিশীল হতে হবে।সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুসারে কাজ করলে কাংক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব।

রবিবার(০৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নথুল্লাবাদ বিএমপির ডিসি উত্তরের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন,পরিবর্তন সময়ের চাহিদা,সেই পরিবর্তনা যেন ভালোর দিকে হয়।আমরা বাতাসের দিক পরিবর্তন করতে পারবোনা তবে নৌকার পাল পরিবর্তন করে নিরাপদ গন্তব্যে পৌছতে পারবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।