বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৩১
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

দক্ষ জনবল গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর: প্রবাসী কল্যাণ মন্ত্রী

ডেক্সরিপোর্ট  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশও বদলে যায়। মানুষ বিদেশে যায় নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য। তবে বিদেশে গিয়ে শুধু তাদেরই ভাগ্য পরিবর্তন হয় না, তাদের পাঠানো রেমিট্যান্স দেশও বদলে যায়। যদি আমরা দক্ষ জনবল তৈরি করতে পারি তাহলে দেশ আরও উন্নত হবে। এজন্য দক্ষ জনবল গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর।

রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল জুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী অভিবাসন বিষয়ক নানা গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তসহ অভিবাসন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের গৃহীত কর্মসূচি, অভিবাসনের বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট, কোভিড-১৯ মহামারীর সময়ে মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কর্মসূচি ও মানবিক পদক্ষেপসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্ব অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রবাসীদের টাকায় মেহেরপুর এখন অনেক উন্নত। মেহেরপুর থেকে প্রতিবছর ১ হাজার দক্ষ মানুষ বিদেশে যাবার সুযোগ পাচ্ছে। বর্তমানে মেহেরপুরের ৮ হাজার মানুষ এখন বিদেশে আছে।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন তার বক্তব্যে অভিবাসন, অভিবাসনের ধরণ, বাংলাদেশসহ বিশ্বব্যাপী অভিবাসনের বাস্তব চিত্র তুলে ধরাসহ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে নিরাপদ অভিবাসনের গুরুত্বও আলোকপাত করেন।