রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জাতিসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ বিচারক ডিসি পুত্র জারীফ

ডেক্সরিপোর্ট  বাংলাদেশি ক্ষুদে চিত্রশিল্পী ডিসি পুত্র জারীফ জাতিসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ বিচারক নির্বাচিত হয়েছে। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দি ফিউচার ইউ ওয়ান্ট’ শীর্ষক আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রসহ ৮৪টি দেশের কিশোররা অংশ নেয়।

তাদের বয়স ১৩ থেকে ১৫ বছর। জেনেভায় জাতিসংঘের ডিরেক্টর জেনারেল টাটিয়ানা ভেলোভায়া ২৭ আগস্ট বিচারক সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

জারীফ বরিশাল মহানগর পুলিশের ডিসি (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত সিদ্দিকের জেষ্ঠ্য পুত্র। সে কুমিল্লা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেনীতে অধ্যায়নরত।ছোট থেকেই জারীফ তার আঁকা চিত্র কৌশলে যথেষ্ট মেধার স্বাক্ষর রেখে আসছে। বাসায় আঁকা প্রতিটি কাজকে মনে মনে কল্পনায় ধরে নেয় এটাই চুড়ান্ত এবং জয়ী হতে হবে। সে বিশ্বাস করে, তাঁর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট নিজেকে আলোক চিত্রি হিসেবে সারা বিশ্বের দরবারে পরিচিত হওয়া।

সেই অবস্থান জারীফ থেকে চিত্রাঙ্কণ ভালোবাসতে শুরু করে সময়ে লুফে নিয়েছে সর্বাধিক সম্মাননা। শিশু জারীফ ছোট থেকেই অনেক মেধাবী ,তাঁর নিপুঁণ চিত্রকলায় দেশ বিদেশে রয়েছে ব্যপক সুনাম।

জারীফ ২০১৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ এবং ২০১৯ সালের ২০ জানুয়ারি গ্যাবারন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হয়। তখনও ৭০ দেশের ১৭ হাজার প্রতিযোগী অংশ নেয়।

জাপান ও ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে জারীফ। জাতীয় শিশু দিবসে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয় সে। সে সবার কাছে দোয়া চেয়েছে ।