শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা ‘বীরমাতা’ মালেকা বেগমের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

ডেক্সরিপোর্ট  বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা ‘বীরমাতা’ মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার এক শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, বাঙালি জাতি রত্নগর্ভা ‘মাতা’ মালেকা বেগমের নিকট চিরকৃতজ্ঞ ও চিরঋণী হয়ে থাকবে। কেননা তাঁর গর্ভে ধারণ করা সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন, বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন উৎসর্গ করে গেছেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পাশাপাশি তাঁর মাতা মালেকা বেগমের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে।