সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৩৫
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

চীনের পর আরও কয়েকটি টিকার ট্রায়ালের প্রস্তাব বাংলাদেশে

ডেক্সরিপোর্ট  চীনের পর আরও কয়েকটি ওষুধ কোম্পানি বাংলাদেশে তাদের টিকার পরীক্ষামূলক প্রয়োগ করতে চাইছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

স্বাস্থ্যসচিব সোমবার রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটে কোভিড আইসোলেশন সেন্টার ও বসুন্ধরা আইসোলেশন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আরও কয়েকটি কোম্পানি পাইপলাইনে আছে। তারাও এখানে (বাংলাদেশে) ট্রায়াল দিতে চায়।

তিনি বলেন, আমরা পরে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে কোন কোন কোম্পানি পরীক্ষামূলক প্রয়োগ করতে চায় তা জানানো হয়নি।

স্বাস্থ্য সচিব বলেন, আমরা তাৎক্ষণিকভাবে যেন যে কোনো দেশ থেকে ভ্যাকসিন কিনে নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করে রেখেছেন। আমরা রাশিয়ার সঙ্গে, গ্যাভির সঙ্গে, অক্সফোর্ডের… ভারতের সঙ্গে আলাপ করে রেখেছি।

প্রসঙ্গত, চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি টিকার তৃতীয় ধাপের পরীক্ষা বাংলাদেশে করার অনুমতি ইতোমধ্যে সরকার দিয়েছে। অক্সফোর্ডের টিকার পরীক্ষামূলক প্রয়োগেও সায় রয়েছে।

স্বাস্থ্যসচিব জানান, বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা সামগ্রী অব্যবহৃত ফেলে না রেখে সারাদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে।