রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, রাত ১১:৪০
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী মাদ্রাসার দায়িত্ব পেলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

ডেক্সরিপোর্ট  আল্লামা আহমদ শফির ইন্তেকালের একদিন পর শনিবার হাটহাজারী মাদ্রাসার মজলিসে সুরার বৈঠকে সর্বসম্মতিক্রমে মাদ্রাসাটির সিনিয়র শিক্ষক ও হেফাজাতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শাইখুল হাদীস ও নাযেমে তালিমাত বা শিক্ষা সচিব মনোনীত করা হয়েছে।

এছাড়া মাদ্রাসা পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা গঠন করা হয়েছে। তারা হলেন মুফতি আবদুস সালাম, মাওলানা শেখ আহমদ সাহেব ও মাওলানা ইয়াহইয়া। সিদ্ধান্তের ক্ষেত্রে ৩ জনে মিলেই সিদ্ধান্ত নিবেন, একজন বা দুইজনের কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না ।

এছাড়া হেফাজাতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী জানিয়েছেন, আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলামের পরবর্তী আমির কে হবেন তা কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ করা হবে। হাটহাজারী মাদ্রাসার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

জুনায়েদ বাবুনগরী বলেন, আল্লামা শাহ আহমদ শফির মতো তো আর মানুষ পাওয়া যাবে না। আমার দায়িত্ব হলো এখন কাউন্সিল ডাকা। কাউন্সিল যে সিদ্ধান্ত নেবে ওটাই হবে।’