শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে ৬ কেজি গাঁজাসহ আটক ১

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ধারাবাহিক ভাবে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ফুলবাড়ী থানা পুলিশ।

অভিযানের ধারাবাহিকতায় শনিবার ১৯ সেপ্টেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ হাতেনাতে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে এস আই প্রভাত ও এ এস আই দ্বীপেশ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা সদরের অদুরে কদমতলায় মাছের পোনাবাহী একটি ট্রাকে বিশেষ কায়দায় রক্ষিত ৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করে ট্রাক সহ থানায় নিয়ে আসে।

আটক মাদক ব্যবসায়ীর নাম সবুজ আলী (১৮)। সে রাজশাহী জেলার দূর্গাপুর থানার শ্যামপুর গ্রামের বাসিন্দা আকবর আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) সারওয়ার পারভেজ বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ফুলবাড়ী থানায় মামলা নং- ১৬। সে একাধিক মাদক মামলার আসামী ছিল বলেও জানান তিনি।