শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শীতে করোনার পরিস্থিতি খারাপ হতে পারে, প্রস্তুতি নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেক্সরিপোর্ট  শীতে করোনার প্রকোপ আরেকটু বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কয়েকটি প্রতিষ্ঠানের অনুদান প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয় ৮টি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই আন্তরিক হয়ে কাজ করায় করোনা মোকাবিলা সম্ভব হয়েছে। তবে আসছে শীতে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই মোকাবিলায় এখন থেকেই নিতে হবে প্রস্তুতি। তিনি আরো বলেন, জনগণের কল্যাণই তার লক্ষ্য। মহামারির মাঝে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে দেয়া হয়েছে প্রণোদনা।’

দেশের ব্যাংকগুলো যেন ভালোভাবে চলে, সেদিকে নজর দিতে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকারসের নেতাদের অনুরোধ জানান সরকার প্রধান। এদিন ৮টি প্রতিষ্ঠান মোট ১শ’ ৬৫ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেয় প্রধানমন্ত্রীর তহবিলে।