রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

অধিদফতরের গাড়িচালক মালেক ১৪ দিনের রিমান্ডে

ডেক্সরিপোর্ট  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের গাড়িচালক আব্দুল মালেক ওরফে বাদলের অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) আব্দুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে করা দুই মামলার রিমান্ড শুনানি হয়। মামলা দুটিতে সাত দিন করে ১৪ দিনের রিমান্ড চায় পুলিশ।

এর আগে রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও কয়েক রাউন্ড গুলি এবং দেড় লাখ জাল টাকাসহ গ্রেফতার করে র‌্যাব। পরে তুরাগ থানায় দুটি মামলা করা হয়।

মালেকের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়দের জিম্মি করে তাদের জমি আত্মসাতসহ বিভিন্ন অপরাধ ও জাল টাকার ব্যবসায়ে জড়িত থাকার প্রমাণ পেয়েছে র‌্যাব। এছাড়া মাত্র ২৬ হাজার টাকার বেতনের কর্মচারী হয়ে রাজধানীতে দুটি বিলাসবহুল ভবন, প্রায় ২০ কাঠা জমির মালিক, গরুর খামার ও নামে-বেনামে ব্যাংকে প্রায় শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন মালেকের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে।

আব্দুল মালেক বর্তমানে শিক্ষা স্বাস্থ্য অধিদফতরের ডিজির গাড়ির চালক হিসেবে কর্মরত। এর আগে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের ড্রাইভার হিসেবে কাজ করতেন তিনি।