ডেক্সরিপোর্ট বরিশালে র্যাবের অভিযানে ২৮ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে র্যাব ৮ এর সদর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, সোমবার নগরীর নতুনবাজারের ডায়মন্ড গলিতে অভিযান চালিয়ে হারুন অর রশিদকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল, মাদক বিক্রয়ের ২ লক্ষ ৮৫ হাজার ৯৫৫ টাকা এবং ভারতীয় ১৫ হাজার রুপী উদ্ধার করা হয়।
এই ঘটনায় হারুন অর রশিদের বিরুদ্ধে বরিশাল সিপিএসসি’র ডিএডি আল-মামুন শিকদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। আটক হওয়া হারুনের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় পূর্বে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।