রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, সকাল ৯:২২
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

আইন অনুযায়ী নূরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট  ঢাবি ছাত্রীর দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার বিকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে, মামলার তদন্ত করছে পুলিশ। সব আমাদের নলেজে রয়েছে। যেভাবে অ্যাড্রেস করা দরকার পুলিশ সেভাবেই তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

অপহরণ, ধর্ষণ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে চরিত্রহননের অভিযোগে ভিপি নূরের বিরুদ্ধে সোমবার রাতে ঢাকার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির একজন ছাত্রী। এ মামলায় নূরসহ ছাত্র অধিকার পরিষদের মোট ছয়জনকে আসামি করা হয়েছে।

এর আগে লালবাগ থানায় ওই ছয়জনের বিরুদ্ধেই ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেন ওই তরুণী। পরে এই মামলায় নূরকে সোমবার তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।