রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, সকাল ৮:১৮
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

পেঁয়াজ আমদানির শুল্ক প্রত্যাহার কার্যকর

ডেক্সরিপোর্ট  পেঁয়াজ আমদানিতে বিদ্যমান পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এই আদেশ জারি হওয়ার পর থেকে তা কার্যকর হয়েছে।

আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সুযোগ পাবেন আমদানিকারকরা। এর ফলে আজ থেকে আমদানিকৃত পেঁয়াজে কোন শুল্ক দিতে হবে না। ফলে আমদানিকৃত পেঁয়াজের দাম কিছুটা কমার সুযোগ তৈরি হলো।

স্থানীয় কৃষককে ন্যায্য মূল্য নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে পেঁয়াজ চাষে উৎসাহিত করতে গত বাজেটে পেঁয়াজ আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক আরোপ করে এনবিআর। তবে সম্প্রতি ভারত থেকে আমদানি বন্ধসহ কিছু কারণে পেঁয়াজের দাম বাড়ায় অন্যান্য দেশ থেকে আমদানি সহজ করতে এই শুল্ক প্রত্যাহারের চাপ বাড়তে থাকে এনবিআরের উপর।

এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় একাধিক দফায় চিঠি দেয়। এরপর গত রবিবার পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার ঘোষণার পর এই আদেশ জারি করল এনবিআর।