মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

ছেড়ে দেয়া হল রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে

অনলাইন ডেস্ক  আটকের কয়েক ঘণ্টার মাথায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাথরসে গণধর্ষণ ও নির্মম অত্যাচারে মারা যাওয়া তরুণীর বাড়ি যাওয়ার পথে দিল্লি-উত্তরপ্রদেশ হাইওয়েতে তার গাড়ি আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে রাহুল গান্ধীকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এক পুলিশ। এ সময় লাঠিচার্জও করে পুলিশ। এরপরই ১৪৪ ধারা ভাঙ্গার অভিযোগে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, রাহুল গান্ধীর হাথরসে যাওয়ার ঘোষণার পর বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করে যোগী সরকার। কিন্তু কর্মসূচি বাতিল না করে দলীয় নেতাকর্মীদের নিয়েই যাত্রা করেন রাহুল। হাথরস থেকে ১৪০ কিলোমিটার দূরে থাকতেই গ্রেফতার হন রাহুল।

কংগ্রেস নেতাকে গ্রেফতারের বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ১ সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশে প্রবেশে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই নিয়ন্ত্রণ। সেই কারণেই রাহুল-প্রিয়াংকার কনভয় আটকানো হয়েছে। সরকারি বিধিমালা লঙ্ঘন করায় তাদের গ্রেফতার করা হয়।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাহুল ও প্রিয়াঙ্কাকে পুলিশের একটি গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। তাদেরকে একটি গেস্ট হাউজে নিয়ে রাখা হয়। পরে তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। অবশ্য তাদেরকে পুলিশ পাহারাতেই দিল্লিতে ফিরিয়ে নেওয়া হয়েছে